- প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৭:২১ পিএম
বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৮২৯ শিক্ষার্থীর অংশগ্রহণ
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল দশটা থেকে জঙ্গলবাধাল মাধ্যমিক অনুষ্ঠিত হয়েছে।
বৃত্তি পরীক্ষার ধারাবাহিকতায় এবছর চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণীর সর্বমোট 829 জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘন্টা পরীক্ষা সময় সীমা নির্ধারণ করা হয়। বসুন্দিয়া, প্রেমবাগ, অভয়নগর, নরেন্দ্রপুর, জামদিয়া ও বাসুয়াড়ি ইউনিয়নের প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮২৯জন ছাত্রছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। টিচার অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মুহাঃ আক্তারুল আলম এর ব্যবস্থাপনায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেন জঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিদা সুলতানা। পরীক্ষার হল সুপার এর পূর্ব বসুন্দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দার আলী খান, জিরাট আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক আব্দুল আলিম । অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ জুড়ে অভিভাবকদের সড়ক উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও প্রভাষক নাজিম উদ্দিন, মাসুদুর রহমান, হাফেজ শাহ আলম, মোঃ সোলায়মান কবির, মাসুম বিল্লাহ, মোঃ মতিয়ার রহমান, মোকলেস ইবনে সোহরাব, শিপন হোসেন, ইব্রাহিম হোসেন রাজা, মোঃ সাইফুর রহমান, আলী আকবর, মফিজুর রহমান, মোঃ আমিরুল ইসলাম প্রমূখ উপস্থিত থেকে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।
এই বিভাগের আরো খবর
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!