শিরোনামঃ

ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি, সফট স্কিলস ক্লাস ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম

ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন বরিশাল সদর শাখায় প্রশিক্ষণার্থীদের সফট স্কিলস ক্লাস ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা: ফরিদা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক কৃষ্ণাকলি রেমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ মনজুরুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক রুপেশ বিশ্বাস, প্রোগ্রাম অর্গানাইজার কামরুল ইসলাম এবং অ্যাসোসিয়েট বিধান বাড়ৈ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা ব্যবস্থাপক কৃষ্ণাকলি রেমা।

পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন। তিনি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, দক্ষতা অর্জনের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ-পরবর্তী লক্ষ্য সম্পর্কে জানতে চান। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে বলেন, অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে হবে এবং আয়বর্ধক বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে নিজেদের পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখতে হবে। তিনি কর্মসূচির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?