- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৬:০৩ পিএম
বৃক্ষরোপণের মধ্য দিয়ে ইন্দুরকানীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইন্দুরকানী উপজেলা যুবদল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং যুবদল নেতা কে. এম. শামিম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তান হাফিজ, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মো. সোহেল, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বালিপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সায়মুন আহমেদ ও শাহিন ফরাজী,জিয়ানগর সরকারি কলেজে ছাত্রদলের সাবেক আহবায়ক বরকতউল্লাহ খান,সাবেক যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম শুভ, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ প্রমুখ।
আলোচনা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!