- প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ১১:২০ পিএম
বরিশালে শহরে বন্য পাখি বিক্রি,দ্রুতই পদক্ষেপ গ্রহনের আশ্বাস বিভাগীয় বন কর্মকর্তার
স্টাফ রিপোর্টার, বরিশাল
বরিশালের কাশিপুর পাখির বাজার সহ শহরের বেশ কিছু দোকানে আড়ালে বন্য পাখি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, বিষয়টি পূর্বেও বন বিভাগকে জানানো হলেও দৃশ্যমান কোনো তদারকি বা ব্যবস্থা নিতে দেখা যায়নি।
বন সংরক্ষকের কার্যালয়, সামাজিক বন বিভাগ, বরিশাল এবং বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়—এই দপ্তরগুলোর দায়িত্বের মধ্যে রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ বেচাকেনা প্রতিরোধ এবং বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি।
স্থানীয় সূত্র জানায়, কাশিপুর বাজারে প্রকাশ্যে নয়, বরং আড়ালে খাঁচায় রেখে ময়না, টিয়া সহ বিভিন্ন বন্য পাখি বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এ সংক্রান্ত তথ্য পূর্বে একাধিকবার সামাজিক বন বিভাগ বরিশালের অফিসে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাখি বিক্রেতা জানান, “ খুলনাসহ বিভিন্ন অঞ্চল থেকে কাশিপুর সহ বরিশালের বিভিন্ন পাখির দোকানে বন্য পাখি আসে, এসব পাখির দামও তুলনামূলক বেশি।”
এদিকে, বিষয়টি অনুসন্ধানে গিয়ে এক সাধারণ ক্রেতা জানান, কবুতর বা পাখির খাবার কিনতে গিয়ে দোকানে বন্য পাখি দেশি ঘুঘু এবং টিয়া পাখি দেখতে পেয়ে প্রশ্ন তুললে তাকে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। বরিশালের সচেতন পাখিপ্রেমীদের মতে, কিছু অসাধু ব্যবসায়ীর এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রকৃত পাখিপ্রেমীরাও বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন এবং তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-জামিল মোহাম্মদ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ধরনের কার্যক্রম সত্যিই দুঃখজনক।” একই সঙ্গে তিনি দ্রুত এসকল পাখির দোকানগুলোতে তদারকি অভিযান শুরু করার আশ্বাস দেন।
এ বিষয়ে প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান বলেন, বন্যপ্রাণী আইন অনুযায়ী বন্য পাখি ধরা ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, “বন্য পাখি আমাদের দেশের গুরুত্বপূর্ণ সম্পদ, যা দিন দিন প্রকৃতি থেকে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এগুলো সংরক্ষণে আমাদের সকলেরই সচেতন হওয়া এবং এগিয়ে আসা প্রয়োজন।”
তিনি আরও বলেন, বরিশাল সামাজিক বন বিভাগের সঙ্গে যেকোনো সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রকৃতি ও জীবন ক্লাব সবসময় সহযোগিতা করবে। পাশাপাশি বরিশালে বন্য পাখি বিক্রি করা দোকানগুলোর ওপর বন বিভাগের নজরদারি বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি.
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!