- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ০৭:০১ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দুটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে—মার্কশিট ফি মওকুফ এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন।
বৃহস্পতিবার দুপুর ১টায় ছাত্রদল নেতা মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসেন ফয়সালের কাছে এ বিষয়ে দুটি স্মারকলিপি প্রদান করেন ছাত্রদল নেতারা।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে প্রতিটি সেমিস্টারের মার্কশিটের জন্য আলাদা ফি প্রদান করতে হচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীদের আর্থিকভাবে চাপে ফেলছে। তাই সাময়িক সনদ প্রদানের ক্ষেত্রে মার্কশিট ফি মওকুফের দাবি জানানো হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠার দীর্ঘ বছর পার হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো সমাবর্তন অনুষ্ঠিত হয়নি—এ বিষয়েও দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ছাত্রদল নেতারা। তাদের মতে, সমাবর্তন শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের জীবনের এক গৌরবময় অধ্যায় এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদার প্রতীক।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোশাররফ হোসেন বলেন,
আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুতমত সময়ের মধ্যে বাস্তবায়ন করবেন। এটি শিক্ষার্থীদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদার প্রশ্ন।”
এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার সোনামুখি ওয়ার্ডের মাছকাটা হাউজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবা সহ ২ যুবককে আটক করেছে পুলিশ।...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে ধানক্ষেতের নালায় পড়ে থাকা এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তাঁদের পরিচয়...
-
মাসুদ রেজা ফয়সাল:“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!