- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৫:৪০ পিএম
বরগুনায় পঁচা মাছ বিক্রি" সালিশি বৈঠকে মৎস্য ব্যবসায়ীদের হামলা ভাঙচুর
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনায় পঁচা মাছ বিক্রিকে কেন্দ্র করে মারামারির ঘটনার সালিসি বৈঠকে হামলা চালিয়ে বন্দর ক্লাবে ভাঙচুর চালিয়েছে বরগুনা মৎস্য ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর পঁচা মাছ বিক্রিকে কেন্দ্র করে একজন মৎস্য ব্যবসায়ির সাথে রাফি নামের শহরের একজন দোকান মালিকের মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার পরে মাছ বাজারের ব্যবসায়িরা একত্র হয়ে দোকানে হামলা ও লুটপাট চালানোর চেষ্টা করলে স্থানীয় সাংবাদিক ও বন্দর ক্লাবের যুগ্ম আহবায়ক মো. মোশাররফ হোসেন সুষ্ঠু বিচার করার আশ্বাস দেন। পরের দিন (২৭ অক্টোবর) বরগুনা বন্দর ক্লাবে সন্ধ্যা সাতটায় মৎস্য ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল হক পনু সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সালিসি চলাকালে রাফির বাবা রিপন মিয়া মাফ চান, এবং যে কোনো বিচার মেনে নেয়ার অঙ্গীকার করেন। এ সময় অর্ধ শতাধিক মাছ ব্যবায়ীরা উশৃংখল আচরণ শুরু করে, এক পর্যায়ে তারা চেয়ার, টেবিল, ভাঙচুর করে বন্দর ক্লাবের নেতৃবৃন্দকে লাঞ্ছিত করে। রাফির উপর বেধড়ক মারধর শুরু করে। তাঁরা ক্লাবের দোতলা থেকে রাফির উপর হামলা চালিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে দীর্ঘ সময় পর্যন্ত রাস্তার মধ্যে দফায় দফায় মারধর করে। রাফি দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাদের হাত থেকে রেহাই পায়নি। পরে তাকে আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বরগুনা বন্দর ক্লাবের সদস্য সচিব রেজাউল ইসলাম টিটু বলেন, ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত বরগুনার আদী ঐতিহ্যবাহী সংগঠন বন্দর ক্লাবে মাছ বাজার সমিতির কিছু লোকজন সালিসি ডেকে বৈঠক চলাকালে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে। আমাদেরকে ও তারা লাঞ্ছিত করতে পিছপা হয়নি। সমাজের শৃঙ্খলা রক্ষায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি।
বন্দর ক্লাবের আহবায়ক শামসুল আলম শানু বলেন, আমরা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া শুরু করেছিলাম কিন্তু মাছ বাজার সমিতির ব্যবসায়িরা এখানে অরাজকতা সৃষ্টি করে, এবং আমাদের উপর অতর্কিত হামলা ভাঙচুর চালিয়েছে। তারা এখানে মব সৃষ্টির উদ্দেশ্যে এসেছিল বলে আমরা পরে বুঝতে পারি।
এ বিষয়ে বরগুনা সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ ইয়াকুব হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক, আমরা অভিযোগ পেয়েছি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!