- প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ০৮:৩৫ পিএম
বরগুনার বামনায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের গেটে তালাবদ্ধ
সোহাগ হাওলাদার,বরগুনা:
বরগুনার বামনা উপজেলায় একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ফটকে রাতের আঁধারে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা গেটের সঙ্গে ‘সর্বাত্মক শাটডাউন’ লেখা প্রিন্ট করা কাগজও ঝুলিয়ে রেখে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকালে বামনা উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুর রহমান তার ব্যক্তিগত ফেসবুকে বিভিন্ন তালাবদ্ধ প্রতিষ্ঠানের ছবি পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ১৬ ও ১৭ নভেম্বর ঘোষিত ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচির সমর্থনে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ভূমি অফিস ও বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গেটে তালা ঝুলছে। এর আগে আরেকটি পোস্টে তিনি জানান, একই কর্মসূচির সমর্থনে বামনা সরকারি কলেজের গেটও তালাবদ্ধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিস, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং বামনা সরকারি ডিগ্রি কলেজের মূল ফটকে শিকল ও তালা ঝুলিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে ছাত্রলীগ নেতার পোস্টকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, গভীর রাতে আত্মগোপনে থাকা ছাত্রলীগের কিছু নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি বলেন, সকালে শিক্ষক-শিক্ষার্থীরা এসে গেটে শিকল দেওয়া তালা ঝুলতে দেখে। পাশাপাশি ‘সর্বাত্মক শাটডাউন’ লেখা কাগজটিও দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে তালা খুলে দেয়। বর্তমানে নিয়মিত ক্লাস চলছে। তবে কারা এই ঘটনার সাথে জড়িত, তা জানা যায়নি।
এবিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদে বিদ্যমান দ্বন্দ্ব, ভূমি অফিসের বিরুদ্ধে সাম্প্রতিক মানববন্ধন এবং বিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন্দল এসব কারণেও কেউ তালাবদ্ধ করতে পারে। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুর কারাগারে থাকা এক যুবলীগ নেতার ম্যানেজারের বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকির অভিযোগ উঠেছে রংপুর জেলা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!