- প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ০৯:৫৭ পিএম
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যবিপ্রবির নানা আয়োজন
যবিপ্রবি প্রতিনিধি:
২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে পিঠা উৎসব, আলপনা অঙ্কন, দেশীয় লোকসঙ্গীত, শিরোনামহীন ব্যান্ডের পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণসহ নানা কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন।
শুক্রবার (২৩ ই জানুয়ারি) যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রফিউল হাসান এ তথ্য জানান।
তিনি জানান, এদিন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা, পিঠা উৎসব ,বিভিন্ন বিভাগীয় পিঠা স্টল ও আলপনা পরিদর্শন, দেশীয় লোকসঙ্গীত পরিবেশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,ফটোগ্রাফিক কম্পিটিশন, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে যবিপ্রবি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে উদ্ভাবনী আইডিয়া/প্রকল্প/গবেষণা সংক্রান্ত পোস্টার উপস্থাপনের আয়োজন।
তিনিও আরও জানান,পিঠা স্টলের পাশাপাশি থাকবে উদ্যোক্তাদের , এলামনাই এসোসিয়েশনের এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন স্টল। এছাড়াও যবিপ্রবির উন্নত মমশির ক্লাব কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লব স্মৃতি প্রদর্শনী জন্য থাকবে একটি স্টল। সবশেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সঙ্গীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন।
সারাদিনব্যাপি অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় থাকবে যবিপ্রবির জলতরঙ্গ, প্রবাহ সংস্কৃতি ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল ক্লাবসমূহ।
প্রসঙ্গত,২০০৭ সালের ২৫ জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশ করে সরকার। এজন্য প্রতি বছর এ দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!