- প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ০৪:৩১ পিএম
বিমজার সদস্য পদ পেলেন ২০ পেশাদার সংবাদ কর্মী
বরিশালে টেলিভিশন, রেডিও, মাল্টিমিডিয়া ও অনলাইন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন(বিমজা)এর নতুন সদস্য পদ লাভ করেছেন ২০ সংবাদকর্মী। বুধবার রাতে সংগঠনের নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিমজা সভাপতি মুরাদ আহমেদ।
এসময় সংগঠনের অগ্রগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন সাধারন সম্পাদক কাওছার হোসেন,নির্বাহী সদস্য ফিরদাউস সোহাগ, জসিম জিয়া, এম মোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সহ সাধারন সম্পাদক শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ অমিত হাসান ও প্রচর সম্পাদক আল আমিন জুয়েল প্রমূখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০ জন সংবাদকর্মীকে বিমজার সদস্য পদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিমজার নতুন সদস্যরা হলেন-
নিকুঞ্জ বালা পলাশ(গাজী টিভি),
সাঈদ মেমন(বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া),
মর্তুজা জুয়েল(দিপ্ত টিভি),
শাহিন হাসান(বাংলাভিশন),
মিথুন সাহা(বৈশাখী টিভি),
পারভেজ রাসেল(মাইটিভি),
সাঈদ পান্থ(চ্যানেল আই),
নজরুল বিশ্বাস(চ্যানেল এস),
মুজিব ফয়সাল(এসএ টিভি),
আরিফ উল ইসলাম(আরটিভি),
নাহিদ(গ্লোবাল টিভি),
কামাল পুলক(এনটিভি মাল্টিমিডিয়া),
খান রুবেল(কালবেলা মাল্টিমিডিয়া),
হৃদয়(যমুনা টিভি ক্যামেরাম্যান),
শফিক(দেশটিভি ক্যামেরাম্যান)
জুয়েল(বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া ক্যামেরাম্যান),
জুয়েল রানা(সমকাল মাল্টিমিডিয়া),
এইচআর হিরা(খবর বরিশাল মাল্টিমিডিয়া),
পাভেল ফেরদৌস(বরিশাল টিভি মাল্টিমিডিয়া) ও
এইচএম হেলাল(ভয়েস অভ বরিশাল মাল্টিমিডিয়া)।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!