- স্পোর্টস ডেস্ক
- প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬ ০৭:৩৬ পিএম
বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশে শেষ হাসি জিয়াদের
রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে উপমহাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ স্কোয়াশ টুর্নামেন্ট ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬’। গত ২৪ আগস্ট শুরু হওয়া পাঁচ দিনের এই আন্তর্জাতিক আসরে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়েরা অংশ নেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স দেখান মিশরের জিয়াদ ইব্রাহিম। বিশ্বের ১৬৪ নম্বর র্যাঙ্কিংধারী শ্রীলঙ্কার রভিন্দ্র লক্ষীশ্রীকে ৩–০ সেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি।
ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুহা. হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন।
অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রমোটর ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবসরপ্রাপ্ত), নির্বাহী কমিটির সদস্যরা, বসুন্ধরা স্পোর্টস সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক কর্নেল মহাসিনুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশি-বিদেশি খেলোয়াড়, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকেরাও অনুষ্ঠানে অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে ‘স্কোয়াশ ও শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে কৃতিত্ব দেখানো স্কোয়াশ খেলোয়াড়দের সম্মাননা এবং ক্ষুদে স্কোয়াশ খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণীর মূল পর্বে খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। বাংলাদেশের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান তরুণ প্রতিভাবান পারভেজ করিম। এরপর দ্বিতীয় রানার্সআপ মিশরের মোহাম্মদ গহর, প্রথম রানার্সআপ ইরানের সেফের এতেমাদপুর, রানার্সআপ শ্রীলঙ্কার রভিন্দ্র লক্ষীশ্রী এবং চ্যাম্পিয়ন জিয়াদ ইব্রাহিমকে পুরস্কৃত করা হয়।
আয়োজকেরা জানান, ‘ক্লাসরুম স্কোয়াশ’, খেলাধুলার মাধ্যমে নেতৃত্বের বিকাশ এবং ‘স্কোয়াশ ও শিক্ষা বৃত্তি’র মতো ধারাবাহিক কর্মসূচির সুফল এখন দৃশ্যমান হচ্ছে। তাঁদের মতে, আন্তর্জাতিক এই আয়োজন শুধু বাংলাদেশের খেলোয়াড়দের আন্তর্জাতিক র্যাঙ্কিং ও অভিজ্ঞতা বাড়াতে ভূমিকা রাখছে না, একই সঙ্গে বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে সম্ভাবনাময় স্কোয়াশ গন্তব্য হিসেবেও পরিচিত করছে।
আয়োজকদের দাবি, গত পাঁচ বছরে দেশে স্কোয়াশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাংলাদেশের খেলোয়াড়েরা ইতোমধ্যে পদক অর্জন শুরু করেছেন। ২০৩২ সালের অলিম্পিকে অংশগ্রহণের লক্ষ্য সামনে রেখে দেশের স্কোয়াশ অবকাঠামোর উন্নয়ন এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন তাঁরা।
এই লক্ষ্য সামনে রেখে ভবিষ্যতে বাংলাদেশে স্কোয়াশের আরও বিস্তার এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬’-এর সমাপ্তি ঘোষণা করা হয়।
এই বিভাগের আরো খবর
-
সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো...
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!