- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬ ০৯:০২ পিএম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে যুবসমাজকে মাদকমুক্ত রাখা ও খেলাধুলামুখী করার লক্ষ্যে উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বামনা উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: নিকহাত আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনির প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রুহুল আমীন শরীফ।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরিফুর রহমান শিমুলের সঞ্চালনায় কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক ঈসা খন্দকার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা মো: ইব্রাহিম মুক্তাদি সিকদার, বামনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির জোমাদ্দার ও সদস্য সচিব সজিব হোসেন মুন্না সহ যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বামনা উপজেলার স্থানীয় ক্রীড়ামোদী তরুণ ও সংগঠনগুলোর মাঝে ফুটবল হস্তান্তর করা হয়।
আয়োজকরা জানান, উপজেলার যুবসমাজকে মাদক, নেশা এবং ক্ষতিকারক মোবাইল ক্যাসিনোর হাত থেকে রক্ষা করে সুস্থ ও গঠনমূলক ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া চর্চার এই ধারাবাহিকতা বজায় রাখতে উপজেলার যেকোনো ক্লাব বা তরুণদের কোনো ক্রীড়া সামগ্রীর প্রয়োজন হলে উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক বা সদস্য সচিবের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। তারা বামনার ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!