- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৮:২৬ পিএম
বাকেরগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ ডাকবাংলোর সামনে থেকে র্যালিটি শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, খোকন হাওলাদার, কামরুল ইসলাম টিপু, বাবলু মাঝি, ইসমাইল হোসেন, মিরাজ মাঝি, যুবদলের নেতা বেল্লাল হোসেন, মেহেদী হাসান, জুয়েল খান, জহিরুল ইসলাম সুজন, জসিম হাওলাদার, লিটন, আরিফুল ইসলাম খান, আবু হানিফ, পলাশ আকন, মামুন, রায়হান প্রমুখ প্রমুখ।
এ সময় আলোচনা সভায় পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান বলেন, “বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠা আজ সময়ের দাবি। যুব সমাজ দেশের ক্রান্তিকালে সবসময়ই অগ্রভাগে ছিল, এখনো আছে। আমরা বাকেরগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করে গনতন্ত্র পুনরুদ্ধারর মাঠে থাকবো।“
সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম বলেন, গণতন্ত্রের জন্য এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে যে কোনো ত্যাগ স্বীকারে যুবদল প্রস্তুত। আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও সুন্দর আগামী নিশ্চিত করতে ঐক্যবদ্ধ।”
বক্তারা বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি নবপ্রেরণার প্রতীক। গঠনতন্ত্র ও আদর্শিক চেতনাকে ধারণ করে সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করার আহ্বান জানান তারা।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!