- প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫ ০৩:১৪ পিএম
পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
মাদরাসার পাশ্ববর্তী ডোবায় গোসল করতে নেমে তামিম সরদার (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে।
নিহত তামিম আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের তাইজুদ্দিন সরদারের একমাত্র ছেলে।
সে (তামিম) উত্তর গেরাকুল মারকাযুন নূর আমেরিয়া কাসেমিয়া নূরানীয়া কওমী মাদরাসার (আবাসিক) নাজেরা শাখার ছাত্র ছিলো।
মাদরাসার একাধিক ছাত্ররা জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সবার অজান্তে তামিম অপর এক ছাত্রকে নিয়ে মাদরাসার পাশের একটি ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় তার সাথে থাকা অপর ছাত্রের চিৎকারে মাদরাসা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে ডোবা থেকে তামিমকে উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তামিমকে মৃত বলে ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!