- প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ০৩:২৯ পিএম
গোপালগঞ্জে অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে| মানবিক সংগঠন আস-সাদাকা ফাউন্ডেশন-এর নিজস্ব তহবিল থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আজ রবিবার (১২ জুলাই) সকালে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক|
আস-সাদাকা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন উদ্দিনের সভাপতিক্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, ইসলামপুর ভবানীপুর মাদ্রাসার প্রধান মুফতি মুফতি মাসুদুর রহমান, খাদেমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মর্তুজা হাসান, কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মান্নান শেখ, রাজিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসার মুহতামিম কারি বশির বিন শামসুদ্দিন বক্তব্য রাখেন।
এসময় আস-সাদাকা ফাউন্ডেশনের সদস্য হাফেজ রুহুল আমিন, মোঃ মাসুদুর রহমান, নাহিদ হাসান, তামিম শেখ, মারুফ শেখ, অহিদুল শেখ, তাজিম শেখ ও সাব্বির শেখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শেষে অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। এসময় উপকারভোগীরা এ সহযোগিতার জন্য আস-সাদাকা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আস-সাদাকা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন উদ্দিন বলেন, মানবসেবা একটি মহান ইবাদত। সমাজের অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আস-সাদাকা ফাউন্ডেশন ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, আস-সাদাকা ফাউন্ডেশনের মানবিক কাজ করছে। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো যদি অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ায়, তবে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা সম্ভব হবে। #
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হতে যাচ্ছে দুই...
-
সোহাগ হাওলাদার, বরগুনা:বরগুনার পাথরঘাটার হাইরের চর সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি বরকত নামের মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইকুল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!