- প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬ ১০:৫০ এএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
রোকাইয়া, যবিপ্রবি প্রতিনিধি :
মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ সংরক্ষণ, মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য রক্ষায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উলসী সৃজনী সংঘ (ইউএসএস)’-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই দ্বিপাক্ষিক চুক্তিটি সম্পাদিত হয়। সমঝোতা স্মারকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান এবং উলসী সৃজনী সংঘের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।
এই সমঝোতা স্মারকের অধীনে যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ এবং উলসী সৃজনী সংঘ যৌথ গবেষণা, মাঠ পর্যায়ের কার্যক্রম এবং অভয়াশ্রম ব্যবস্থাপনার মাধ্যমে দেশীয় মৎস্য সম্পদের উন্নয়ন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে একসঙ্গে কাজ করবে। উভয় পক্ষের আশাবাদ, এই উদ্যোগ বাংলাদেশের উন্মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ রক্ষায় এবং টেকসই পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম এবং উলসী সৃজনী সংঘের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজনীন সুলতানা জেনি।
এই বিভাগের আরো খবর
-
‘সবুজে সাজাই বাংলাদেশ, স্লোগানে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় মেয়ের মৃ*ত্যু*র প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এক অসহায় বাবা।...
-
যবিপ্রবি প্রতিনিধি:বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২০২৬-এ পদকজয়ী কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। রোববার (২৩ আগস্ট)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!