- প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬ ১০:২৩ এএম
যবিপ্রবিতে উন্নত মমশির এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরন কর্মসূচি
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) `উন্নত মমশির ক্লাবের উদ্যোগে 'জুলাই গণ-অভ্যুত্থান কুইজ, পরিবেশ সংরক্ষণ সেমিনার ও বৃক্ষ বিতরণ' কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । শিক্ষার্থীদের মাঝে জুলাই গণ-অভ্যুত্থান ও আত্মত্যাগের ইতিহাসকে ছড়িয়ে দেওয়া এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন করে ক্লাবটি।
আজ সোমবার (১০ আগস্ট) যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা ও কর্মসূচি। এ,বি এবং সি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর দেড় শতাধিক শিক্ষার্থী। এ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেনী, বি ক্যাটাগরিতে নবম ও দশম শ্রেণী এবং সি ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেয়।
জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, অভ্যুত্থান পরবর্তী সময়ের বিষয়াবলীর ওপর অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রতিটি ক্যাটাগরি থেকে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক এবং নানান ফলজ বৃক্ষের চারা। এছাড়াও ৪র্থ থেকে ১৫ তম স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয় ফলজ বৃক্ষের চারা।
এ বিষয়ে উন্নত মমশির, যবিপ্রবি ক্লাব এর সভাপতি আল শাহরিয়া রাফিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা এই আয়োজন করেছি। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জুলাইয়ের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালানো হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও বৃক্ষের চারা। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ ভবিষ্যৎ গড়ার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সেমিনার ও বৃক্ষ বিতরণ কর্মসূচি। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা, যাতে আজকের এই ছোট্ট উদ্যোগ আগামী দিনের সবুজ পৃথিবীর ভিত্তি হয়ে ওঠে।
তিনি আরোও বলেন, অনুষ্ঠানে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রধান শিক্ষকের উপস্থিতি ও অনুপ্রেরণামূলক সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। জুলাইয়ের চেতনা বুকে ধারণ করে, সবুজ আগামীর পথে এগিয়ে চলুক নতুন প্রজন্ম।
এই বিভাগের আরো খবর
-
দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃজলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলীয় জেলা বরগুনায় সবুজায়নের লক্ষ্যে ২১শ’ বৃক্ষরোপণ করেছে পূবালী ব্যাংক...
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) `উন্নত মমশির ক্লাবের উদ্যোগে 'জুলাই গণ-অভ্যুত্থান কুইজ, পরিবেশ সংরক্ষণ সেমিনার ও বৃক্ষ বিতরণ'...
-
সঞ্জিব দাস, গলাচিপা( পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালাজ্বর (ভিসেরাল লিশম্যানিয়াসিস) কেস ম্যানেজমেন্ট ও DHIS-2 Tracker বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!