- প্রকাশিত: ২৪ জুন ২০২৫ ০১:৫৮ পিএম
যবিপ্রবিতে স্বাস্থ্য ও ক্রীড়া সাফল্যে বিজ্ঞানের প্রয়োগ বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
স্বাস্থ্য এবং খেলাধুলায় সাফল্য অর্জনের জন্য বিজ্ঞানকে কার্যকরভাবে ব্যবহার এবং আন্তর্জাতিক অঙ্গণে ক্রীড়ায় সাফল্যসহ নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২৩ জুন সকাল ১১ টাই যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে “হারনেসিং সাইন্স ফর হেলথ অ্যান্ড স্পোর্টিং সাকসেস” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির পিইএসএস বিভাগ। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জাতীয় ক্রীড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, একই ছাতার নিচে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছে যা যোগাযোগ দক্ষতা, জ্ঞানের আদান প্রদান এবং নতুন উদ্ভাবন তৈরির চিন্তাশক্তি বৃদ্ধি করবে। শিক্ষাকে সময়োপযোগী করা এবং গবেষণাকে ফলপ্রসূ করায় আমাদের লক্ষ্য। গবেষণাকে ফলপ্রসূ করতে পারলে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আমরা সহজেই মোকাবেলা করতে পারবো।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিঁনি আরও বলেন, প্রাত্যহিক জীবনের পরিবর্তন এনে তোমাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। স্বাস্থ্য সচেতন হয়ে নিজেদের আন্তর্জাতিক মানের ক্রীড়াবীদ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জাতি হিসেবে নিজেদের পরিবর্তন করে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে পারলেই জাতির সবচেয়ে বড় বিপ্লব হবে বলে আমি মনে করি। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের গড়ে তোলায় হবে তোমাদের মূল লক্ষ্য। তাহলেই তোমরা দেশ ও জাতিকে নতুন পথ দেখাতে পারবে।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার ব্যানার্জি। তিঁনি স্বাস্থ্য এবং খেলাধুলায় সাফল্য অর্জনের জন্য বিজ্ঞানকে কার্যকরভাবে প্রয়োগের নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।
কনফারেন্সের প্রথম পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। তারপর শুরু হয় টেকনিক্যাল সেশন। দুপুর ৩ টাই শুরু হয় “হারনেসিং সাইন্স ফর হেলথ অ্যান্ড স্পোর্টিং সাকসেস” বিষয়ক কর্মশালা। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. শহিদুল ইসলাম জুয়েল। বিকেল ৪ টাই কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও পিইএসএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাছিম রেজা। অনুষ্ঠানে পিইএসএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শৈবাল চন্দ, সহকারী অধ্যাপক ড. মো. হামিদুর রহমান, প্রভাষক মো. আরমান গাজী, মো. ইমান আলীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পিইএসএস বিভাগের শিক্ষার্থী শ্রেয়া ভৌমিক ও ফারজানা রহমান।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!