- প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩১ এএম
যবিপ্রবিতে সেন্টার ফর ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট'র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেন্টার ফর ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট (সিটিএসডি) এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, শিক্ষার্থীদের মিশন ও ভিশন বাস্তবায়নে মানসম্মত দক্ষতা অর্জন অপরিহার্য। আন্তর্জাতিক অঙ্গণে প্রতিযোগিতায় টিকে থাকা এবং নতুন সুযোগ গ্রহণের জন্য দক্ষতার কোনো বিকল্প নেই। সময়ের সঠিক ব্যবহার করে দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে। এই ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক বাজারের উপযোগী যোগ্য মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলবে। এ সময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সর্বোচ্চ দক্ষ করে গড়ে তুলতে প্রতিটি বিভাগে নিয়মিত কর্মসূচি গ্রহণ করা হবে।
সিটিএসডির সহকারী পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মর্ডাণ ল্যাঙ্গুয়েজের বিশেষ অধ্যাপক ড. এ.কে.এম. ওয়ালিউল ইসলাম, সিটিএসডির সহকারী পরিচালক ড. মো: কামরুল ইসলাম, বয়োজ্যেষ্ঠ অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিটিএসডির পরিচালক অধ্যাপক ড. হোসেন আল মামুন।
রেজিষ্ট্রেশনকৃত মোট ৯০ জন শিক্ষার্থীকে নিয়ে এ যাত্রা শুরু করে সিটিএসডি। অনুষ্ঠানের শুরুতে ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়। তাদেরকে বিভিন্ন সফট স্কিলের ওপর প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে তোলা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, দপ্তর পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিইট-পাথরের কাঠামোর ভিড়ে হঠাৎ যদি চোখে পড়ে গোলপাতার বিস্তৃত ছাউনি, চারপাশে সবুজ আর পাশে নিস্তরঙ্গ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়ে আনশন শুরু করেছে দুই সন্তানের জননী পলি খানম...
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নষ্ট হওয়া লিফট...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। রংপুরে ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখল নিয়ে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় জামিন পেয়েছেন বহিস্কৃত যুবদল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!