- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫ ০৯:৫১ এএম
যবিপ্রবিতে সাংবাদিক শিহাব উদ্দিনকে মারধরের ঘটনায় চার ছাত্রলীগ কর্মী বহিষ্কার
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২২ সালের ১৬ অক্টোবর সাংবাদিক শিহাব উদ্দিন সরকারকে মারধরের ঘটনায় চার ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় হল থেকে বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১০৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
হল থেকে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব ইবনে সাঈদ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম বাহার ও নুর আলম এবং একই বিভাগের স্নাতকোত্তর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিক।
উল্লেখ্য, ২০২২ সালের ১৬ অক্টোবর রাতে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত কয়েকজন আহত হন। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে করতে গেলে যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্য শিহাব উদ্দিন সরকারের মুঠোফোন ছিনিয়ে নেয় এবং প্রায় অর্ধশত ছাত্রলীগ কর্মী হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সাংবাদিক শিহাব উদ্দিন সরকার এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী সাংবাদিক বিচার চেয়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসার (২৫)কে গ্রেপ্তার...
-
মংচিন থান তালতলী প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ফিসনেট প্রকল্পের উদ্যোগে উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে । ১১ মার্চ ২০২৬ রোজ বুধবার...
-
খুবি প্রতিনিধি:সৈয়দ জাওয়াদ হোসেন সামি অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাসুদ রানার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজ ছাত্র সিয়াম মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বাঁশবাড়িয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!