- প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৪ এএম
যবিপ্রবিতে আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস পালন
যবিপ্রবি প্রতিনিধি:
আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রার শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের দক্ষিণ সম্মুখে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবসের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য।
উদ্বোধন অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য বলেন, অণুজীব আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। খাদ্য, ওষুধ, কৃষি, শিল্প ও পরিবেশ রক্ষায় অণুজীব গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে কিছু ক্ষতিকর অণুজীব মানবস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ালেও গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে তা প্রতিরোধ করা সম্ভব। এজন্য আমাদের শিক্ষার্থীদের গবেষণামূখী হতে হবে। গবেষণার মধ্য দিয়ে আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই।
অনুষ্ঠানে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামিনুর রহমান, তনয় চক্রবর্তীসহ বিভাগটির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!