- প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ০৪:০৩ পিএম
যবিপ্রবিতে আইইইই ডে উদযাপিত
রোকাইয়া, যবিপ্রবি প্রতিনিধি:
র্যালি, কেক কাটা, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনে ‘উন্নত ভবিষ্যতের লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার’ স্লোগানকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স’ (আইইইই) ডে উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২ টায় আইইইই জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ এর উদ্যোগে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে এক র্যালির মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারীতে কেক কাটা হয়। পরে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের কোনো বিকল্প নেই। দক্ষ মানবসম্পদ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশল ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশ্বমঞ্চে আমাদের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের প্রযুক্তিভিত্তিক সহ-শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান খান, ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইইই-এর জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার জাহিদুল ইসলাম শান্ত। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) জনাব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হয়েছে। বুধবার (১৪...
-
বরিশালে আভাসের বাস্তবায়নে EngageNow প্রকল্পের পারফরম্যান্স মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ে...
-
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গবেষণার গুণগত মান বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতা এবং...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!