- প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৭ পিএম
যবিপ্রবিতে ২৯ গাড়িতে পরিবহন সেবা, এক বছরে জ্বালানি সাশ্রয় ৪০ লাখ টাকা
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গত এক বছরে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়ানোর পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন রুট ও ট্রিপ চালু, বিদ্যমান সেবার পরিধি বৃদ্ধি, জ্বালানি সাশ্রয় এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের দাবি, এসব উদ্যোগের ফলে ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি খাতে প্রায় ৪০ লাখ টাকার বেশি সাশ্রয় হয়েছে।
পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, গত এক বছরে বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন হাজার আবাসিক শিক্ষার্থী এবং ৫০ জন শিক্ষক-কর্মকর্তা যুক্ত হলেও ২৯টি গাড়ি ও ২৩ জন চালক দিয়ে নিয়মিত পরিবহন সেবা চালু রাখা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলোর গড় মাইলেজ প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে জ্বালানি খাতে উল্লেখযোগ্য সাশ্রয়ের পাশাপাশি ইঞ্জিন অয়েল ও বিআরটিসি ভাড়া খাতেও ব্যয় কমেছে বলে জানিয়েছে দপ্তর।
শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে কর্মদিবসে শহর থেকে ক্যাম্পাসে ফেরার জন্য একাধিক ট্রিপ চালু রাখা হয়েছে। বৃহস্পতিবারের মার্কেট ট্রিপে গাড়ির সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিকেল ও রাতে পৃথক সময়ে শহরে যাওয়া এবং ক্যাম্পাসে ফেরার সুযোগ রাখা হয়েছে। ক্লাস বন্ধ থাকলেও অফিস খোলা থাকলে ক্যাম্পাস-শহর রুটে নির্ধারিত সময়ে পরিবহন সেবা চালু রাখা হয়েছে।
এ ছাড়া ঝিনাইদহ শহর থেকে ভেটেরিনারি ক্যাম্পাসে নতুন পরিবহন সেবা চালু, শিক্ষক-কর্মকর্তাদের জন্য গোধূলি ট্রিপ এবং মার্কেট ট্রিপের পরিধি বাড়ানো হয়েছে। পরিবহন সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ জানানোর জন্য হটলাইন চালুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব গাড়িতে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) এবং গ্যারেজ এলাকায় সিসিটিভি স্থাপন করা হয়েছে।
বিশেষ পরিস্থিতিতেও পরিবহন সেবা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর। বীরপ্রতীক তারামন বিবি হলে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত শতাধিক শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে নেওয়া এবং চিকিৎসা শেষে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে বিশেষ পরিবহন ব্যবস্থা করা হয়। এ ছাড়া ভর্তি পরীক্ষা ও ওরিয়েন্টেশন, ঈদুল আজহায় ক্যাম্পাস থেকে যশোর রেলস্টেশন এবং রমজানে ইফতারের পর শিক্ষার্থীদের যাতায়াতেও বিশেষ পরিবহন সুবিধা দেওয়া হয়েছে।
তবে চালক সংকট এবং নতুন গাড়ি কেনার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞার কারণে পরিবহন সেবায় কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছে দপ্তর। ভবিষ্যতে নতুন রুট চালু, পূর্ণাঙ্গ শাটল সেবা, শুক্রবার ও অন্যান্য ছুটির দিনে মার্কেট ট্রিপ চালু, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি ভিজিটে পরিবহন সুবিধা এবং সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনাও রয়েছে।
এ বিষয়ে যবিপ্রবির পরিবহন পরিচালক ড. শিমুল ইসলাম বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিবহন) হিসেবে দ্বিতীয় বছরের দায়িত্ব শেষ করলাম। পরিবহন দপ্তরে চালকের সংকট ও নতুন গাড়ি কেনায় সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা এবং নতুন চালু হওয়া দুটি হলের শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে পরিবহন দপ্তর আপ্রাণ চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পরিবহন সেবার মান বৃদ্ধি, গুণগত পরিবর্তন এবং ব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করেছি। পরিবহনের সার্বিক পরিবর্তনে পরিবহন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিবহন পরিচালনা কমিটির সদস্য, সংশ্লিষ্ট দপ্তরপ্রধান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বিভিন্ন সময়ে সুচিন্তিত মতামত প্রদানকারীদেরও সাধুবাদ জানাই।
এই বিভাগের আরো খবর
-
দুমকি (পটুয়াখালী)সংবাদদাতা: পটুয়াখালীর দুমকিতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন খান (৪১) নামের এক টং দোকানীকে...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃশরতের আগমনে প্রকৃতি সেজেছে নতুন রূপে। নীল আকাশ, মেঘের ভেলা আর বাতাসে দোল খাওয়া সাদা কাশফুল জানান দিচ্ছে ঋতু...
-
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) পরিচালিত বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানির দরপত্রকে ঘিরে গুরুতর অনিয়ম, জালিয়াতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।...
-
মাসুদ রেজা ফয়সাল: বরগুনার বামনায় রোগীকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!