- প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫ ০৮:০১ পিএম
যবিপ্রবির তিন অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
নবীন শিক্ষার্থীদের সফল মানুষ হওয়ার আহ্বান জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন, ‘জীবনে সাফল্য অর্জনের জন্য অধ্যাবসায়ের কোনো বিকল্প নেই। অধ্যাবসায় করলে সাফল্য আসবেই। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং লক্ষ্যভেদী প্রচেষ্ঠা মানুষকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।’
আজ রোববার ২৪ আগস্ট যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এসব কথা বলেন। ওরিয়েন্টেশনের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপরে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ নেওয়া হয়। প্রথমদিনে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ওরিয়েন্টেশন দুইটি পর্বে অনুষ্ঠিত হয় । ২৫ আগস্ট আরও চারটি অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, যবিপ্রবি একটি রাজনীতি ও র্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের যেকোনো ধরনের হয়রানির ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে। যবিপ্রবি বর্তমানে টাইমস হায়ার র্যাংকিং এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে আছে, এ অবস্থান ধরে রাখতে এবং এখান থেকে বিশ্ব দরবারে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থীদের পারষ্পারিক সহযোগিতা কামনা করছি। তোমাদের অনেক বড় স্বপ্ন দেখতে হবে। দেশ ও জাতি তোমাদের নিয়ে যে স্বপ্ন দেখে তা পূরণের জন্য তোমাদের পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ও দক্ষতা অর্জন তোমাদের সফলতা অর্জনে সহায়ক হবে।
বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও দপ্তরপ্রধানবৃন্দ যবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক নানা দিক সম্পর্কে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে বক্তব্য দেন। নবীন অনেক শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে তাদের চাওয়া-পাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং একটি মসৃণ ‘ক্যাম্পাস লাইফ’ প্রাপ্তির জন্য শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন। এছাড়াও যবিপ্রবির ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, প্রভোস্ট ড. মজনুজ্জামান, ড. নাজনীন নাহার, ড. মো. আব্দুর রউফ সরকার, ড. মোসা. আফরোজা খাতুন, যবিপ্রবির প্রক্টর ড. মো. ওমর ফারুখ, দপ্তর প্রধানগণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সমিতি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. মো. সাব্বির হোসেন ও মো. শাহানুর রহমান।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!