- প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬ ০৯:১৯ পিএম
যবিপ্রবির শিক্ষার্থীদের এআই দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে ‘এআই ন্যাভিগেটর অটাম ও উইন্টার ইনটেক ২০২৬’
রোকাইয়া, যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে শুরু হতে যাচ্ছে ‘এআই ন্যাভিগেটর অটাম ২০২৬ ও উইন্টার ইনটেক ২০২৬’ কর্মসূচি। ‘সেন্ড এ লিটল হোপ’-এর উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ পাবেন।
নতুন ঘোষণা অনুযায়ী, অটাম ইনটেক ২০২৬-এ অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। অটাম ইনটেকের ক্লাস শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। অন্যদিকে, উইন্টার ইনটেক ২০২৬-এর নিবন্ধন শুরু হবে ১ অক্টোবর এবং ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর থেকে।
কর্মসূচিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ব্যবসা, আইন, কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মেডিসিনসহ যেকোনো বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এতে অংশগ্রহণের জন্য পূর্বে কোনো কোডিং অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। পরিচালিত এ কর্মসূচি সিপিডি-সার্টিফায়েড প্রোগ্রাম হিসেবে অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ অনলাইনভিত্তিক এ কর্মসূচিতে মোট আটটি সেশন থাকবে এবং এতে অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না।
কর্মসূচিতে শিক্ষার্থীদের এআই টুলস ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই ফর রিসার্চ অ্যান্ড রাইটিং, এথিক্যাল অ্যান্ড রেসপনসিবল এআই এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে পড়াশোনা, গবেষণা, লেখালেখি ও বিভিন্ন বাস্তব কাজে কীভাবে কার্যকরভাবে এআই ব্যবহার করা যায়, সে বিষয়ে শিক্ষার্থীরা ব্যবহারিক ধারণা লাভ করবেন।
আয়োজকদের মতে, বর্তমানে শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান ও পেশাগত বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে এআই সম্পর্কে মৌলিক ও ব্যবহারিক দক্ষতা অর্জন শুধু প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীদের জন্য নয়, সব বিভাগের শিক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচিটি সব বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এ বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম জানান, একাডেমিক গবেষণা, লেখা ও যোগাযোগ, উৎপাদনশীলতা ও সমস্যা সমাধান, বিশ্লেষণ, নৈতিকভাবে এআই ব্যবহার, প্রকল্প উন্নয়ন, এবং কমিউনিটি-কেন্দ্রিক উদ্ভাবনের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ডিজিটাল কোর্স সফলভাবে সম্পন্নকারী যোগ্য শিক্ষার্থীদের বিনামূল্যে সনদ প্রদান করা হবে। শিক্ষার্থীরা এআই নেভিগেটর সেশন সমাপ্তির পরে কমিউনিটিতে এসএএলএইচ কর্তৃক ইস্যুকৃত একটি মুদ্রিত মূল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। প্রতিটি মুদ্রিত সার্টিফিকেটের জন্য ফি ২৫০ টাকা। প্রতি ব্যাচে সর্বোচ্চ ৩০০ জন শিক্ষার্থী নেওয়া হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাই আবেদন করতে পারবে।
উল্লেখ্য, প্রযুক্তি বিষয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকা শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নিয়ে এআইয়ের বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে জানতে এবং নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বৃক্ষরোপণ ও চারা...
-
মাসুদ রেজা ফয়সাল:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার বামনায় নানা আয়োজনে কর্মসূচি পালন করেছে...
-
দলগত কাজ ও বাস্তবমুখী ডিজিটাল দক্ষতা অর্জনের লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাধীনতা বুটক্যাম্প’। বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টায় বরিশাল বিডিএস...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫নং কালিকাপুর ওয়ার্ডে ক্যান্সারে আক্রান্ত পরিবারের কর্তা ঢাকায় চিকিৎসাধীন থাকায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!