- প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫ ০৭:২৫ পিএম
যবিপ্রবির ম্যানেজমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান ড. মোঃ ইমরান শেখ
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ম্যানেজমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান হয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক ড. মোঃ ইমরান শেখ।
বুধবার (২৭ আগস্ট) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, সহকারী অধ্যাপক ড. মোঃ ইমরান শেখকে ২৫/০৮/২০২৫ খ্রি. তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান- এর চলতি দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
এ বিষয়ে ড. মোঃ ইমরান শেখ বলেন, আমি চাই আমার নেতৃত্বে ম্যানেজমেন্ট বিভাগ আরো সামনের দিকে এগিয়ে যাক। এই বিভাগের শিক্ষার্থীরা খুবই পরিশ্রমী ও মেধাবী। আমাদের শিক্ষা কার্যক্রমগুলোকে কিভাবে আরো উন্নত করা যায় এবং পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ক্যারিয়ার বিকাশে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমি সকল রকম পদক্ষেপ নিবো।
উল্লেখ্য, ড. মোঃ ইমরান শেখ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক (বিবিএ) এবং স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন। এর আগে তিনি বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ, মংলা (ডিগরাজ, বাগেরহাট)-এ ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!