- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৮:৫০ পিএম
যবিপ্রবির ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হয়েছেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারজানা নাসরিন।
সোমবার (২৫ আগস্ট) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, সহকারী অধ্যাপক ড. ফারজানা নাসরিনকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৫ (৩) ধারা অনুযায়ী পরবর্তী ০১ (এক) বছরের জন্য ইংরেজি বিভাগের চেয়ারম্যান এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
এবিষয়ে ড. ফারজানা বলেন, আমি ইংরেজি বিভাগের প্রথম শিক্ষক হিসেবে ২০১৪ সালে যোগদান করি। এই বিভাগের শিক্ষার্থীরা খুবই পরিশ্রমী ও বিনয়ী। ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে শিক্ষার্থীদের সাথে নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এই বিভাগকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে চাই।
উল্লেখ্য, ড. ফারজানা নাসরিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
এই বিভাগের আরো খবর
-
মংচিন থান বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ১০ মার্চ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার উপজেলার হল রুমে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!