- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ০৯:০৮ এএম
যবিপ্রবির ইইই বিভাগের নবীন-বরণ অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নীচতলায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে ইইই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মেহেদী হাসান জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদি হাসান, মোঃ আল আমিন, প্রভাষক মোঃ রবিউল ইসলাম, শুভ দেব ও জাহেদুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক মোঃ তারেকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মেহেদী হাসান জুয়েল বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে বেশি যে তিনটি জিনিসের প্রতি গুরুত্বারোপ করা উচিৎ তা হলো পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম ও নেটওয়ার্কিং। এই কাজগুলো তোমাদের ভবিষ্যতে বহির্বিশ্বে প্রতিযোগিতায় নিজেদের এগিয়ে রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে শহীদ মসিয়ূর রহমান হলের (শ.ম.র.) প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান বলেন, নবীন শিক্ষার্থীরা আমাদের বিভাগের সম্পদ, আমাদের দেশের সম্পদ। আমাদের শমর হল প্রতিষ্ঠালগ্ন থেকেই সমৃদ্ধশালী, তাই আশা করি হলে তোমরা কোন সমস্যার সম্মুখীন হবে না।
ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি ইমরান খান বলেন, তোমরা আজ জীবনের একটি নতুন অধ্যায় এর সূচনা করতে যাচ্ছ যা তোমাদের জন্য একটি মাইলফলক। তবে সর্বদা মনে রেখ তোমরা এই দেশের মেহনতি মানুষের ট্যাক্সের টাকায় পড়াশোনা করেছ, তাদের তথা এই দেশের কাছে তোমরা ঋণী। তাই সততার সাথে পড়াশোনা করে দেশের কল্যাণে কাজ করে কিছুটা হলেও সেই ঋণ পরিশোধ করবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির ইইই ক্লাবের সভাপতি আহাদ হোসেন নিবিড় ও ৩য় বর্ষের শিক্ষার্থী খালেদা ইয়াসমিন মিম।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!