- প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫ ১১:৪৫ পিএম
যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন সহকারী পরিচালক নিয়োগ
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাজুল ইসলাম এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ বেলাল হোসেন।
বুধবার (১৩ আগস্ট)বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাজুল ইসলাম এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ বেলাল হোসেন কে তাদের নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক এর দায়িত্ব প্রদান করা হলো। তাঁরা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
এই বিষয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত মোঃ বেলাল হোসেন বলেন এই দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। ইনশাআল্লাহ, আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে আমাদের শিক্ষার্থীদের শিক্ষাগত, ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা, সহায়তা ও সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাব ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!