- প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫ ০৮:৪৮ এএম
উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি
ছাত্র সংসদের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আমরণ অনশন করা শিক্ষার্থীরা উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন। উপাচার্য নিজ হাতে তাদেরকে ডাব খাইয়ে অনশন ভাঙান।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে অনশন ভাঙেন তারা। এ সময় প্রশাসনিক ভবনের উত্তর গেটে আসেন উপাচার্য ড. মো. শওকাত আলী। তিনি ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, আমরা ছাত্রদের নিয়ে সম্ভাব্য একটি রোড ম্যাপ তৈরি করেছি। আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে পারব। ছাত্র সংসদ নিয়ে সংবিধি পরীক্ষা ও চূড়ান্তকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) বৈঠক ডেকেছে ইউজিসি। তারা খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে কার্যক্রম শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে অনশনে থাকা এস এম আশিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আমাদের দাবি মেনে নিয়ে আগামী ৩০ অক্টোবর নির্বাচনী সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। আমরা বিশ্বাস করি আগামী ৩০ শে অক্টোবরের মধ্যে আমরা আবু সাঈদের বিশ্ববিদ্যালয় একটি ছাত্র সংসদ নির্বাচন পাব।
এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক কেন্দ্রীয় ছাত্রসংসদের খসড়া গঠনতন্ত্রটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদনের জন্য পরীক্ষা ও চূড়ান্ত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে গঠিত কমিটির সভা ২১ আগস্ট (বৃহস্পতিবার) ইউজিসিতে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ইউজিসির জ্যেষ্ঠ সহকারী সচিব (লিগ্যাল) শেখ আনিসুজ্জামানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান জানান।
গত রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ফটকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ শিক্ষার্থী আমরণ অনশনে বসেন।
এই বিভাগের আরো খবর
-
মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বোরহানউদ্দিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণের জীবন...
-
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে বাংলা ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ...
-
২৫-১-২৬এজাজ আল মাহমুদ সুজন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!