- প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫ ০৬:২৮ পিএম
তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গোবিপ্রবি’র কৃষি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ও কৃষিবিদ ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থীরা।
¬
আজ রবিবার (৩১ আগষ্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমির ভবনের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে কৃষি বিভাগের শিক্ষার্থীরা। এসময় ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ও তিন দফা দাবি মেনে নিতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করা হয়।
পরে মানববন্ধন শেষে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা সেখানে অবস্থান নিয়ে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে। এসময় এ সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে শিক্ষার্থীরা আধাঘন্টা পর অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে গেলে ওই সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
তাদের তিন দফা দাবী হলো, (১) ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/ সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে। (২) নিয়োগ পরীক্ষায় উর্ত্তীন হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসি-এ কোটা বাতিল) পদোন্নতির কোন সুযোগ রাখা যাবে না ও (৩) কৃষি কা কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে “কৃষিবিদ” পদবী ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারী প্রজ্ঞাপন জারি করতে হবে।
কৃষি বিভাগের শিক্ষার্থী রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থী জায়েদ ইবনে আহমেদ, সাইদুর রহমান ও মো: হাসান আলী বক্তব্য রাখেন।
সমাবেশে তিন দয়া দাবী তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে কৃষিবিদরা যৌক্তিক দাবিগুলো জানিয়ে আসছেন। কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না। এতে দেশের কৃষি বিভাগে উন্নয়ন হচ্ছে না। আমাদের দাবি মেনে নেয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারী দেন শিক্ষার্থীরা। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!