শিরোনামঃ

টিম বাংলাদেশের হয়ে ৫জন শিক্ষার্থী যাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’- এর আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্য চূড়ান্ত বাছাই সম্পন্ন হলো।

সারা বাংলাদেশ থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’-এর আন্তর্জাতিক বাছাই পর্ব ক্লোজ ক্যাম্প ২৯ ও ৩০ জুলাই ২০২৫ তারিখে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। 

দুই দিনব্যাপী কর্মশালার শেষে পাঁচজন প্রতিযোগীকে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ টিম নির্বাচন করা হয়। 

এই পাঁচজন আগামী ২০–২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়াও তারা ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডেও অংশগ্রহণের সুযোগ পাবে।


বাংলাদেশ টিমের সদস্য/সদস্যারা হচ্ছেন -

সিনিয়র গ্রুপ থেকে - 

০১. সপ্তর্ষি রহমান - শ্রেনীঃ ১১ - হীড ইন্টারন্যাশনাল স্কুল (ঢাকা)

০২. রাডিট রাইয়ান - শ্রেনীঃ ১২ - আদমজী ক্যান্টনমেন্ট কলেজ (ঢাকা)


জুনিয়র গ্রুপ থেকে - 

০১. মোঃ মকদুম আমীন - ক্লাস ১০ - পুলিশ লাইন সেকেন্ডারী স্কুল (যশোর)

০২. মোঃ জুবায়ের হোসাইন জিসান - ক্লাস ৮ - রাজশাহী কলিজিয়েট স্কুল (রাজশাহী)

০৩. সায়ান্তন রয় - ক্লাস ৯ - সাউদ হেরাল্ড ইংলিশ মিডিয়াম স্কুল (খুলনা)


প্রথম রাউন্ডে দেশের ১১টি জেলা থেকে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে বাছাইকৃত ৩০০ জন প্রতিযোগী অংশ নেয় জাতীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ডে। এরপর জাতীয় পর্যায় থেকে নির্বাচিত ৩০ জন নিয়ে হয় তৃতীয় রাউন্ডের ক্লোজড ক্যাম্প, যেখানে ক্যাম্পের শেষদিনে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ভিত্তিতে বাংলাদেশ টিমের সেরা ৫ জনকে নির্বাচন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. আশিক মোসাদ্দেক। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মিখাইল গাব্রিলভ এবং সাহাপার আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যোতির্বিজ্ঞানী মশহুরুল আমিন।


চূড়ান্ত বাছাই কার্যক্রম পরিচালনায় জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, লোপা মমতাজ– কবি, লেখক ও প্রভাষক (নটর ডেম বিশ্ববিদ্যালয়), খালিদ মাহবুব (প্রভাষক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), রবীন ফকির, ফরিদউদ্দিন আহমেদ এবং মাসুদুল হাসান জায়েদী (সদস্য, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন)।


গত বছরের মতো এবারও এপেক্স এই আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল। এছাড়াও সহযোগিতায় ছিল গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, এমটিবি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ, ওয়াচেস ওয়ার্ল্ড,  এডিএন টেলিকম. প্রথম আলো ও দূরন্ত টিভি। 

মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই, বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। একাডেমিক পার্টনার ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?