শিরোনামঃ

সদর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে(প্রাথমিক ও মাধ্যমিক )পরিচ্ছন্নতা অভিযান।


‎জয় চন্দ্র শীল 

‎বরিশাল।

‎মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর এর নেতৃত্বে বরিশাল সদর উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে একদিন পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিছন্নতা কার্যক্রমে বিদ্যালয়ে শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থী বৃন্দ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন। উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ মনিটরিংয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

‎পরিচ্ছন্ন বরিশাল সদর উপজেলা বিনির্মাণে এটি একটি সবুজ পদক্ষেপ বলে উল্লেখ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফরিদা সুলতানা। 

‎এছাড়াও তিনি জানান বরিশাল সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস প্রতিযোগিতার আয়োজন করা হবে। এক্ষেত্রে একমাস মূল্যায়নের মাধ্যমে সবচেয়ে পরিচ্ছন্ন ও নান্দনিক তিনটি প্রতিষ্ঠান ক্যাম্পাস কে পুরস্কৃত করা হবে। 

‎এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ,সভাপতি এবং সংশ্লিষ্ট সকলে সম্মানিত হবেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?