- প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬ ০৯:৩৪ এএম
পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গাউছুল আজম ফাউন্ডেশনের আয়োজনে পটুয়াখালী জেলা ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় জেলার সেরা ফলাফল অর্জন করেছে দশমিনা উপজেলার জামিয়া ইসলামিয়া ইব্রাহিমীয়া দারুল উলূম দশমিনা সবুজবাগ মাদরাসার শিক্ষার্থীরা।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মাদরাসাটির শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ৭টি পুরস্কার অর্জন করে। এ সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, কোরআন হিফজের প্রতি মনোযোগ এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় একসঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট সাতটি পুরস্কার অর্জন করায় প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।
মাদরাসার শিক্ষকরা এ সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে ভবিষ্যতেও শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এ অর্জন ধরে রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
মাদরাসাটির এমন সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও শিক্ষানুরাগীরা।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার মাটিভাঙ্গা এলাকায় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার অভিযোগ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি গাউছুল আজম ফাউন্ডেশনের আয়োজনে পটুয়াখালী জেলা ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় জেলার সেরা ফলাফল অর্জন করেছে দশমিনা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের সময় ১৭টি সন্ধি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!