- প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫ ০৪:১৮ পিএম
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের নিন্দা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ঢাকায় তিন দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তত্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই কাম্য নয়। পুলিশের হামলার ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মারাত্মক আহত হয়েছেন।
বার্তায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণে সরকারের প্রতি অনুরোধ জানান অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। সেই সঙ্গে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবিও জানান তিনি।
গতকাল বুধবার (২৭ আগষ্ট) ঢাকায় তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ। এতে অনেকে আহত হন। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!