- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ ০৭:৩৫ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
বরিশাল সফরকালে সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
সাক্ষাৎকালে উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ প্রধানমন্ত্রীর কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, বিদ্যমান অবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন।
এ সময় উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বরিশাল সফরে এলে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাবেন।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!