শিরোনামঃ

পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি


রোকাইয়া, যবিপ্রবি প্রতিনিধি :

 

(যশোর: ১৫ আগস্ট ২০২৬ খ্রি.): আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষতা উন্নয়ন, এআই এর সঠিক ব্যবহার ও গবেষণা ভিত্তিক বাস্তব কর্মকান্ডে অংশহগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক ও দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।


 


যবিপ্রবির সাথে আন্তর্জাতিক মানের কারিগরি ও পেশাদার প্রশিক্ষণ ইনস্টিটিউট ‘প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (PSDRI), দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন (JCF), এবং যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেন্ড এ লিটল হোপ, ইউকে (Send A Little Hope, UK)-এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন, পিএসডিআরআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং সেন্ড এ লিটল হোপ, ইউকে এর প্রধান নির্বাহী কর্মকর্তা।


 


সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও উন্নত হবে বলে উল্লেখ করে যবিপ্রবি উপাচার্য বলেন, এই সমঝোতার ফলে তাত্ত্বিক শিক্ষা ও বাস্তব প্রয়োগের মধ্যবর্তী দূরত্ব দূর হবে যা শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক দায়বদ্ধতার অংশহিসেবে সম্ভাবনার দ্বার খুলে দেবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি কর্মসংস্থানের সুযোগ পাবে যা তাদের আধুনিক ও দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারবে। এআই কি, এআই সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কিভাবে ব্যবহার করা যায়, বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণ, টেকসই পুনর্বাসন ও তৃণমূল মাঠপর্যায়ে কাজ করার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, বেকার যুবসমাজকে আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতায় রূপান্তর এবং তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেওয়াই হবে শিক্ষার্থীদের মূল লক্ষ্য।


 


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমঝোতা চুক্তির মাধ্যমে যবিপ্রবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ পাবে যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে আধুনিক ও দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারবে। বর্তমান বিশ্ব ক্রমান্বয়ে এআই নির্ভর হয়ে পড়ছে। এই এআই কি, কিভাবে এআই বর্তমান বিশ্বকে বদলে দিচ্ছে, কিভাবে ব্যবহারের ফলে বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা এআই দিয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে সে বিষয়ে সম্মুখ ধারণা লাভ করতে পারবে। এই চুক্তির ফলে এআই ব্যবহার করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নয়ন মূলক পরিবর্তনে সরাসরি অংশগ্রহণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


 


সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহম্মদ ফারুক হাসান, বিশ্ববিদ্যালয়ের ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মাদ মাহফুজুর রহমান, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ জামান চৌধুরী, পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং) অমিতাভ চক্রবর্তী, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রোগ্রামস্ পরিচালক কাজী মাজেদ নওয়াজ, এবং সেন্ড এ লিটল হোপ, ইউকে এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, এআই নেভিগেটর কোর্সের কোর্স করডিনেটর নুফায়েত জাহান ও মেহনুশ মাহবুবসহ আগত অতিথিগণ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?