- প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ১১:৪৬ পিএম
ওরিয়েন্টেশনে একাডেমিক ক্যালেন্ডার পেলেন না যবিপ্রবির নবীন শিক্ষার্থীরা
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলেও তাদের হাতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বই 'একাডেমিক ক্যালেন্ডার' তুলে দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। মৃলত একাডেমিক ক্যালেন্ডার থেকে একজন শিক্ষার্থী পড়াশোনার বিষয়ের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন দপ্তর নিয়ে পরিচিতি ও নিয়ম কানুন পেয়ে থাকেন।
জানা যায়, বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সাধারণত ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, একাডেমিক কার্যক্রম, ক্যাম্পাস এবং বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের হাতে একাডেমিক সূচি, বিভাগ ও অনুষদের পরিচিতি, প্রশাসনিক কাঠামো, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মাবলি এবং সুযোগ-সুবিধাসংবলিত প্রায় ১০০ থেকে ১৫০ পৃষ্ঠার একটি বই দেওয়া হয়, যা 'একাডেমিক ক্যালেন্ডার' নামে পরিচিত। তবে এবারের ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের হাতে সেই ক্যালেন্ডার তুলে দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রসায়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিয়া খাতুন বলেন, "একজন শিক্ষার্থী হিসেবে আমার মনে হয়, একাডেমিক ক্যালেন্ডার বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দলিল। এটি থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, একাডেমিক কার্যক্রম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানা যায়। কিন্তু দুঃখজনকভাবে ওরিয়েন্টেশনের দিনেও আমাদের হাতে একাডেমিক ক্যালেন্ডার তুলে দেওয়া হয়নি। বিষয়টি দায়িত্বহীনতার পরিচয় বহন করে।"
এ বিষয়ে যবিপ্রবির একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির সদস্যসচিব নিত্যানন্দ পাল বলেন, "একাডেমিক ক্যালেন্ডার ছাপানোর আগে সেটি একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিতে হয়। কাউন্সিলে কোনো ভুল বা সংশোধনের প্রয়োজন হলে তা ঠিক করে দেওয়া হয়। এবারের একাডেমিক ক্যালেন্ডারটি মাত্র দুই দিন আগে একাডেমিক কাউন্সিলে অনুমোদিত হয়েছে। তাই এখনো ছাপানোর কাজ শেষ করা সম্ভব হয়নি। আশা করি খুব দ্রুতই শিক্ষার্থীদের হাতে একাডেমিক ক্যালেন্ডার পৌঁছে দেওয়া হবে।"
একাডেমিক কাউন্সিলে অনুমোদন পেতে বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে নিত্যানন্দ পাল বলেন, "একাডেমিক কাউন্সিল কবে অনুষ্ঠিত হবে, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়। এ বিষয়ে আমাদের কোনো ভূমিকা নেই।"
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলেও তাদের হাতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় মাদক মামলার পলাতক আসামি আনিস খান (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার...
-
ভোলা প্রতিনিধি॥ সম্পত্তির লোভে ভোলার চরফ্যাশন বৃদ্ধ পিতা হাসান টিপু মৃধাকে আটকিয়ে আইডি কার্ড,চেক বই নিয়ে মারধর করলেন মেয়ে ও ঝামইরা।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!