- প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬ ০৬:২৮ পিএম
ন্যানোপ্রযুক্তি নিয়ে বাংলা ভাষায় বই প্রকাশ যবিপ্রবি অধ্যাপকের
রোকাইয়া, যবিপ্রবি প্রতিনিধি:
ন্যানোপ্রযুক্তির ইতিহাস, গঠন, বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার ও নানা বৈজ্ঞানিক তথ্য নিয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় পূর্ণাঙ্গ বই প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও গবেষক ড. মো. জাভেদ হোসেন খান। সম্প্রতি প্রকাশিত এ বইটির নাম ‘ন্যানোপ্রযুক্তি: সহজ ধারণা ও বাস্তব ব্যবহার’।
বইটিতে জটিল বৈজ্ঞানিক তথ্য ও ন্যানোস্ট্রাকচারগুলো অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। ন্যানো কী, এর ইতিহাস কি, বিভিন্ন খাত যেমন চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ ও শিল্পখাতে এর বিস্ময়কর ব্যবহার নিয়ে বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের ন্যানোপার্টিকেল, এগুলোর গঠন ও তৈরির কৌশল সম্পর্কেও বইটিতে আলোচনা করা হয়েছে।
বইটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং বিজ্ঞানবিষয়ক অনুসন্ধিৎসু যেকোনো পাঠকের জন্য উপযোগী। বিশেষ অফারে সারাদেশে ডাকযোগে ডেলিভারি চার্জসহ বইটির মূল্য ৩৫০ টাকা। বইটি সরাসরি সংগ্রহ করতে হলে যবিপ্রবির ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইন্জিনিয়ারিং ল্যাবে (নেম ল্যাব) যোগাযোগ করতে হবে।
বইটির লেখক অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান বলেন, ন্যানোপ্রযুক্তি নিয়ে সাধারণ পাঠকের মধ্যে আগ্রহ তৈরি করা এবং জটিল বৈজ্ঞানিক বিষয়গুলো সহজ বাংলায় তুলে ধরার লক্ষ্যেই বইটি লেখা হয়েছে। আমাদের দেশে ন্যানোপ্রযুক্তি নিয়ে গবেষণা হলেও বাংলা ভাষায় এ বিষয়ে সহজবোধ্য বইয়ের সংখ্যা খুবই সীমিত। শিক্ষার্থী, শিক্ষক, গবেষকসহ বিজ্ঞানমনস্ক সাধারণ পাঠক যেন সহজেই ন্যানোপ্রযুক্তির মৌলিক ধারণা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে জানতে পারেন, সে লক্ষ্যেই বইটিতে বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করেছি। আশা করি বইটি তরুণদের ন্যানোপ্রযুক্তি ও গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক হবে।
এই বিভাগের আরো খবর
-
নারায়ণগঞ্জ প্রতিনিধি: মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি একটি প্রজন্মের সম্ভাবনাকেও নষ্ট করে দিতে পারে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায়...
-
সোহাগ হাওলাদার,বরগুনা:বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আবুল হোসেন গাজীককে সৎ ভাইয়ের নামের সঙ্গে নিজের নাম যুক্ত...
-
রোকাইয়া, যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। লালমনিরহাটের হাতীবান্ধায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাচি শাশুড়িকে মারধর, মানসিক নির্যাতন এবং তার বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!