- প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৭ এএম
নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে নিহতদের স্মরণে যবিপ্রবিতে মোমবাতি প্রজ্বলন
যবিপ্রবি প্রতিনিধি:
নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মরণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
নেপালে ভয়াবহ এ দুর্যোগে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সকলে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির তার বক্তব্যে বলেন, "নেপালের ভয়াবহ বন্যায় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশ এবং যবিপ্রবি পরিবার সর্বদা নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের মানসিক, শারীরিক কিংবা আর্থিক যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।"
যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, " নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সবাই এবং তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। নেপাল আমাদের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক ঘনিষ্ঠতা। যবিপ্রবিতেও নেপালের অনেক শিক্ষার্থী পড়াশোনা করছেন। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফেরার কামনা করছি। যবিপ্রবি সবসময় তার নেপালি শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে রয়েছে।"
কর্মসূচিতে অংশ নেওয়া নেপালি শিক্ষার্থী সুয়োগ শ্রেষ্ঠা বলেন, "আজ আমরা এখানে গভীর শোক নিয়ে একত্রিত হয়েছি। নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। স্বজন ও ঘরবাড়ি হারানো মানুষগুলোর কষ্ট আমরা অনুভব করছি। দূরে থেকেও আজকের এই মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে তাদের প্রতি আমাদের ভালোবাসা, সমবেদনা ও সংহতি জানাতে চাই।"
এছাড়াও কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর , ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নেপালে নিহতদের স্মরণে নেপালি শিক্ষার্থীদের সঙ্গে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি শেষে নিহতদের আত্মার শান্তি কামনা করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা জানান তারা।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!