- প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫ ১০:১৬ পিএম
নবীন বরণে নতুনরূপে সেজেছে বরিশাল বিশ্ববিদ্যালয়
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি
আগামীকাল ১১ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম ব্যাচের নবীনবরণ উৎসব। বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা ঐতিহ্য অনুযায়ী নানা আয়োজনের মাধ্যমে নবীনদের স্বাগত জানাতে প্রস্তুত। বিভাগগুলো রঙিন সাজে সজ্জিত হয়েছে; ফুল, চকলেট, ক্রেস্ট ও ওয়েলকাম কার্ড দিয়ে নবীনদের অভ্যর্থনা জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী সদ্য সিনিয়রদের হাত ধরেই প্রতিবছর উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ক্যাম্পাসের প্রতিটি কোণে ছড়িয়ে থাকে বাহারি রঙের ছোঁয়া।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, “ক্যাম্পাসে নবীনদের আগমন এক ধরনের উচ্ছ্বাস এনে দিয়েছে প্রবীণদের মনে। নবীনরা আসবে, তাদের বরণ করে নেবে ইমিডিয়েটরা—তার জন্য নানাবিধ প্রস্তুতি চলছে। ক্লাসরুম সাজানো, ডিপার্টমেন্টের সামনে আলপনা আঁকা, জুনিয়রদের বরণের জন্য সামগ্রী প্রস্তুত—সব ধরনের প্রস্তুতি এখন প্রায় শেষের পথে। ফুল, চকলেট, ক্রেস্ট, ওয়েলকাম কার্ড ইত্যাদি দিয়ে নবীনদের বরণ করা হবে। ইমিডিয়েট প্রবীণদের মাঝে এক অন্যরকম উন্মাদনা কাজ করছে। আজ যদি সারারাতও কাজ করতে হয়, তাও করব। কিন্তু জুনিয়রদের বরণে একটুও কমতি রাখব না। আমরা নানা রঙে সাজাচ্ছি বিভাগকে, যেন প্রথম দেখাতেই নবীনদের ভালো লাগা জন্মায়।”
লোকপ্রশাসন বিভাগের নবীন সিনিয়র সাব্বির আহমেদ জিসান বলেন, “আগামীকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচ অর্থাৎ লোকপ্রশাসন বিভাগের নবীনবরণ। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেরাটা দেওয়ার। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা ওদের জন্য অবশ্যই বিশেষ কিছু। এরা সবাই মেধার ভিত্তিতেই এখানে এসেছে। এই নতুন ধাপে প্রবেশ করাটাকে আমরা সেভাবেই বরণ করে নিতে চাই। প্রথমেই তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হবে। আমরা আশা রাখি, লোকপ্রশাসন বিভাগের ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় নবীনবরণ আমরা করতে যাচ্ছি, ইনশাআল্লাহ।”
এই বিভাগের আরো খবর
-
২৫-১-২৬এজাজ আল মাহমুদ সুজন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন,...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক:বরিশাল-৪ আসনের হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর এবং...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!