- প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫ ০২:৪৭ পিএম
মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
যবিপ্রবি প্রতিনিধি:
মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১আগস্ট ) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) যবিপ্রবি সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হল- ২০ আগস্ট মধ্যরাতে সংগঠিত ঘটনা তদন্ত করে আগামী দশ কার্যদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে; মাদকসেবনে বাধা দেওয়ায় হুমকি প্রদানকারী, হামলা ও ভাঙচুরের সাথে জড়িতদের ডোপ টেস্ট করাতে হবে এবং ডোপ টেস্ট পজিটিভ হলে হলের সিট বাতিল করতে হবে; বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের আবাসিক শিক্ষার্থীদের প্রতি ছয়মাস পরপর ডোপ টেস্ট করাতে হবে ও কোন শিক্ষার্থীর ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত হলে ঐ শিক্ষার্থীর হলের সিট বাতিল করতে হবে; এক শিক্ষার্থীর চুরি হওয়া ল্যাপটপ দ্রুত সময়ে উদ্ধার করতে হবে ও হলের সার্বিক নিরাপত্তা বাড়াতে প্রতি ফ্লোরে অবশ্যই সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সকল হলের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতে উক্ত দাবীসমূহ আগামী এক মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, গত ২০আগস্ট মধ্যরাতে যবিপ্রবি মুন্সী মেহেরুল্লাহ হলে একটি কুচক্রী মহল মাদককে বৈধতা দেওয়ার চেষ্টা, মব তৈরি, গালিগালাজ, ভাঙচুর ও শিক্ষার্থীর ওপর হামলার মতো কর্মকাণ্ড চালায়। এছাড়াও মাদকবিরোধী শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে ট্যাগিং করে হুমকি দেওয়া হয়েছে যা আমাদের বিগত ১৫ বছরের ফ্যাসিস্টের দুঃশাসন ও ছাত্রলীগ কর্তৃক শিক্ষার্থী নির্যাতনের বৈধতা তৈরির হীন কৌশলকে স্মরণ করিয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং হল নিরাপদ, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে। উক্ত ঘটনার প্রেক্ষিতে আজকের সংবাদ সম্মেলন থেকে ও মাদকমুক্ত, নিরাপদ এবং শিক্ষার্থীবান্ধব হল নিশ্চিতে যবিপ্রবি প্রশাসন ও হল প্রশাসনের নিকট আমাদের পাঁচ দফা দাবী ঘোষণা করেছি। মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে আমাদের দাবিসমূহ বাস্তবায়ন না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
এই বিভাগের আরো খবর
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!