খুলনা বিশ্ববিদ্যালয়ে দীনি কমিউনিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত



খুলনা বিশ্ববিদ্যালয়ের দীনি কমিউনিটির উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়

বুধবার ২০আগস্ট ২০২৫ । এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও অ্যাক্টিভিস্ট শামসুল আরেফিন শক্তি এবং দায়ী অ্যাক্টিভিস্ট জাকারিয়া মাসুদ।


সভায় বক্তারা সমাজে ইতিবাচক পরিবর্তন, নৈতিকতা, এবং তরুণ প্রজন্মের আত্মিক উন্নয়ন নিয়ে প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন।"ইসলামকে ফোর সাবজেক্ট নয় বরং জীবন গঠনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত " শামসুল আরেফিন শক্তি তার বক্তব্যে বর্তমান প্রেক্ষাপটে সচেতন তরুণদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিক্ষিত প্রজন্ম কেবল ডিগ্রিধারী নয়, বরং মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে।”


দায়ী অ্যাক্টিভিস্ট জাকারিয়া মাসুদ তরুণদের ধর্মীয় ও নৈতিক চেতনায় উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন যে, সঠিক দিকনির্দেশনা ও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে দুনিয়া ও আখেরাতের জন্য উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।


আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং প্রশ্নোত্তর পর্বে বক্তাদের সঙ্গে মতবিনিময় করে। অনেক শিক্ষার্থী জানান, এ ধরনের আলোচনা সভা তাদের চিন্তাধারায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং জীবনের দিকনির্দেশনা পেতে সহায়তা করবে।


অনুষ্ঠানটি পরিচালনা করে দীনি কমিউনিটির সদস্যরা। শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?