- প্রকাশিত: ৫ আগস্ট ২০২৬ ১১:২৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ
গোবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান আহত হয়েছেন।
আজ বুধবার (০৫ আগষ্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলে এ ঘটনা ঘটে।
জানাগেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবসে উপলক্ষে আয়োজিত ফিস্টে বিশ্ববিদ্যালয়ের তিতুমীর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বনলতা ও অপরাজিতা হলে খাবার বিতরণ করা হয়। এসব খাবার নিম্নমানের বলে অভিযোগ আনে শিক্ষার্থীরা। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।
এ নিয়ে দুই দল শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এ বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে অভিযোগ দিতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হাবিবুর রহমান খাবার ভালো হয়েছে বলে সবাইকে শান্ত হতে বলে। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে হাবিবুর রহমানকে মারধর করলে আহত হয়।
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ আশ্বাসের পর শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে তিতুমীর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বনলতা ও অপরাজিতা হলসহ সব আবাসিক হলে মানসম্মত খাবার নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
তিতুমীর হলের আবাসিক শিক্ষার্থী রাকিউল আলম রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে, যা মুখে নেওয়াই যায় না। খাবারে দেওয়া ডিমের বেশিরভাগই ছিল পচা এবং ডালের মধ্যে মুরগির নাড়িভুঁড়ি পাওয়া গেছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার জবাব চাই এবং দ্রুত তদন্তের দাবি জানাই।”
স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আসাদুজ্জামান খান বলেন, খাবারের মান নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের শিক্ষার্থীদের অভিযোগ ওঠে। এনিয়ে পক্ষে ও বিপক্ষের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেড়েছে। তবে এ বিষয়ে এখন পযর্ন্ত সুনির্দিষ্টভাবে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, “হলের খাবারের মান নিয়ে অভিযোগের বিষয়টি আমার নজরে এসেছে। এটি অত্যন্ত গর্হিত। এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।” #
এই বিভাগের আরো খবর
-
বিশ্বজুড়ে জনপ্রিয় থাইল্যান্ডের কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’ (Cafe Amazon) প্রথমবারের মতো বাংলাদেশে আনুষ্ঠানিক বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে...
-
ছাতক প্রতিনিধিঃছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের এই ত্যাগ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!