- প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬ ০৬:২০ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবিতে ‘মম শির ২৪-এর অভ্যুত্থান’ ম্যাগাজিন বিতরণ
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অন্যতম সামাজিক সংগঠন ‘উন্নত মম শির’ এর উদ্যোগে বিশেষ স্মারক ম্যাগাজিন ‘মম শির ২৪ এর অভ্যুত্থান’ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের হাতে এই ম্যাগাজিন তুলে দেন সংগঠনের সদস্যরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে যবিপ্রবি শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, অসামান্য অবদান ও গৌরবোজ্জ্বল কার্যক্রমের ইতিহাস ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়। একইসাথে শহীদদের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং মেধার পাশাপাশি মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
উন্নত মমশির এর সভাপতি আল শাহারিয়া রাফিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আমাদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে ক্লাবের বিশেষ ম্যাগাজিন 'মম শির ২৪-এর অভ্যুত্থান' বিতরণ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো নবীনদের মাঝে গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া, যেন তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে উদ্বুদ্ধ হয় এবং একজন প্রকৃত মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!