- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ০৪:৪২ পিএম
ই লার্নিংয়ের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সনদপত্র বিতরণ
দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের অধীনে বরিশাল জেলার ৫ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বরিশাল নগরীর ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বরিশাল কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মো: সাহাবুদ্দীন সরদার। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা।
প্রধান অতিথির বক্তব্যে মো: সাহাবুদ্দীন সরদার বলেন, "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ যুবশক্তির বিকল্প নেই। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকরা আজ নিজেদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলছে। সরকার এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের বিশ্ববাজারের সাথে যুক্ত করার যে লক্ষ্য নিয়েছে, বরিশাল জেলার এই প্রশিক্ষণার্থীরা তার সার্থক প্রতিফলন।"
সভাপতির বক্তব্যে জনাব কিশোর চন্দ্র বালা বলেন, "আমরা সর্বোচ্চ মান বজায় রেখে প্রশিক্ষণার্থীদের ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কারিগরি বিষয়ে দক্ষ করে তোলার চেষ্টা করেছি। আশা করি, এখান থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে।"
অনুষ্ঠানে প্রকল্পের ৫ম ব্যাচের সফলভাবে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়। এসময় ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বরিশাল ব্রাঞ্চের প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সনদ প্রাপ্ত প্রশিক্ষণার্থীরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
বরিশালের ৭৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে প্রায় ৬০% প্রশিক্ষণার্থী বিভিন্ন মার্কেট প্লেস থেকে আয় করেছেন এর মধ্যে তানভির হোসেন কোর্স চলাকালীন ৫০ ডলার এবং আবু সাঈদ ১১০ ডলার আয় করেছেন। প্রশিক্ষণ শেষে দ্রুত সময়ের মধ্যেই তাদের এই সফলতা প্রতিষ্ঠানটির কার্যকারিতা ও প্রশিক্ষণের মান আরও স্পষ্ট করে তুলে ধরে।
এই বিভাগের আরো খবর
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে-১০ পিচ ইয়াবা সহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,গোবিন্দ চন্দ্র দাস...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্পের আওতায় শ্রীপুর ইউনিয়নে নদী ভাঙন রোধে জিও ব্যাগ প্রকল্পের শুভ উদ্বোধন করেন...
-
স্টাফ রিপোর্টারবরিশালের খোকন "ল" একাডেমি থেকে ২০২৬ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকা ভুক্ত হওয়া নবীন আইনজীবীদের সম্মাননা ক্রেস্ট...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!