- প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫ ০৮:৪০ পিএম
হাজারের অধিক শিক্ষার্থীদের নিয়ে শুরু হলো যবিপ্রবি'র আইইএলটিএস বিষয়ক প্রশিক্ষন
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে "তুমিই পারবে" প্রোগ্রামের আওতায় ও জাস্ট রিসার্চ সোসাইটি'র সহযোগিতায় উদ্বোধন হলো তিন দিন ব্যাপী " How to start IELTS preparation" বিষয়ক প্রশিক্ষণ সেমিনার। উদ্বোধনের প্রথম দিনে তিনটি ধাপে এ সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় হাজারের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রোববার (১৭ই আগস্ট) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরিফ হোসেন গ্যালারিতে সহকারী ছাত্র পরামর্শক মো. সাব্বির হোসেনের সঞ্চালনায় সেমিনারের উদ্ভোদন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
How to start IELTS preparation বিষয়ক এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি'র ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী সায়েদ আনোয়ার। এদিন আইইএলটিএস এর রাইটিং অংশের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের রিসোর্স ম্যাটেরিয়ালস্ হিসেবে তৈরি করার জন্য অনেক গুলো পরিকল্পনা হাতে নিয়েছি। আজকের এই আয়োজন তারই একটি অংশ। আমরা ভবিষ্যতে আরো অনেক প্লান মাথায় রেখেছি যা তোমাদেরকে আরো সমৃদ্ধ করবে।
তিনি আরো বলেন, তোমরা জানো আমরা ইতোমধ্যে মাস্টার্সে যারা থিসিস করবে তাদের জন্য ফেলোশিপ চালু করেছি, যা বাংলাদেশের মধ্যে নতুন। এই ফেলোশিপ তোমাদেরকে রিসার্চ এ আরো মনোযোগী করবে।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!