- প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫ ০৬:২৯ পিএম
গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ৬৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে দৈনিক প্রথম আলো
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। জেলার পাঁচ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪৪ জন শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করে দেশের অন্যতম গণমাধ্যম দৈনিক প্রথম আলো।
আজ রোববার (৩১ আগষ্ট) বেলা সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর। এর আগে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজিব, অনির্বাণ স্কুলের অধ্যক্ষ আবু হোসেন প্রমুখ। এসময় কবিতা, আবৃত্তি, নাচ-গান উপভোগ করেন শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক হোসেন উদ্দিন শেখর বলেন, জিপিএ-৫ পাওয়া লক্ষ্য না, লক্ষ্য হওয়া উচিত জ্ঞান অর্জন। আর প্রকৃত জ্ঞান অর্জন করে একজন ভালো মানুষ হয়ে উঠা। আর এটা করতে পারলেই তোমরা একজন কৃতী মানুষ হয়ে গড়ে উঠবে। ক্ষণিকের সফলতা আসলে সফলতা নয়-এটিকে ধরে রাখতে হবে বলেও পরামর্শ দেন এই শিক্ষক। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!