- প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ০৬:৫৩ পিএম
গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে গোপালগঞ্জ সরকারী কলেজ, লালমিয়া সিটি কলেজসহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা স্থানীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে সেখান তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবীতে লেখা প্লাকার্ড প্রদর্শন করে।
এ সময় তারা শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা, পরীক্ষা পরিচালনা ও শিক্ষা সংশ্লিষ্ট নানা ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগে এক দফা দাবী তোলেন।
বিক্ষোভ চলাকালে গোপালগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী মোকাররম শেখ কয়েকটি দাবী তুলে ধরে বলেন, বর্মমাসে দেশের পরিস্থিতি খুবই বাজে। বৃষ্টি, বন্যা ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পযর্ন্ত পরীক্ষা স্থগিত করতে হবে। শিক্ষামন্ত্রী আমাদের ফার্মের মুরগী কলে কটাক্ষ করেছেন। শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে তারা আলোচনা করছেন|
হাজীলাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী শাহারিয়ার জিম বলেন, টানা ফলে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো অনেকের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ওই মন্তব্যের জন্য তার প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!