- প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬ ০৬:৪৮ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোস্টকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনলাইন পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট ও শহীদ হাদি চত্বর এলাকাতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ ধাওয়া পাল্টা ধাওয়ায় কত জন আহত হয়েছে তা জানা যায়নি। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের সূত্রে জানাগেছ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাগত মণ্ডলকে ক্যাম্পাসের বাইরে ডেকে নিয়ে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্বাগত মণ্ডল ডিবেটিং সোসাইটি ও আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইনের বিরুদ্ধে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।
পরবর্তীতে ডিবেটিং সোসাইটির নতুন কমিটির পদ নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। এতে মেসেঞ্জারে ইমন হোসাইন ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজকে হুমকি দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর জেরে আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী তিতুমীর হলে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের গালাগাল ও মারধরের উদ্দেশ্যে খুঁজতে থাকলে একপর্যায়ে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট ও শহীদ হাদি চত্বর এলাকাতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এসময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে প্রক্টরের উপস্থিতিতেই বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে আইন বিভাগের শিক্ষার্থীদের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহসান সৌরভ বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান করা হবে। আমরা পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছি। বর্তমানে আর কোনো সমস্যা নেই, পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী বিক্রম আকাশ (বরিশাল) প্রতিনিধি:শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বরিশালের গৌরনদীতে মাসব্যাপী আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও...
-
বরগুনা জেলা প্রতিনিধিঃবরগুনায় দেড় বছর বিদ্যালয়ে না যেয়েও নিয়মিত হাজিরা খাতায় উপস্থিতি ও বেতন নেয়ার অভিযোগ উঠেছে বরগুনার আন্ধার মানিক...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে জাহান বেগমের (৬০) হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২১...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!