- প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৯ পিএম
গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রযুক্তি-জ্ঞান ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) কর্মশালাটির আয়োজন করে।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান। সভাপতিত্ব করেন হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডিরেনের ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র মহন্ত।
উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পাঁচটি মডিউলে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের বিভিন্ন সেবা, শিক্ষাক্ষেত্রে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সাইবার নিরাপত্তা, ই-জার্নাল ব্যবহারের কৌশল, গবেষণাকর্মে নকল প্রতিরোধ এবং শিক্ষা ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ কর্মসূচির মাধ্যমে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল সক্ষমতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত হতে পারবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বিডিরেনের মহাব্যবস্থাপক খোন্দকার রাশেদুল আরেফিন, আইটি বিশেষজ্ঞ মো. আরিফুল ইসলাম আরমান, আহমেদ আলী হোসেন ও আবু নাসের মো. নাফিউ প্রমুখ। কর্মশালায় ৬০ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা আয়োজনের জন্য বিডিরেনকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার কাজ এগিয়ে নিতে ইউজিসি ও বিডিরেন কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষকরা আমাদের জাতি বিনির্মাণের কারিগর। সেকারণে প্রত্যেক শিক্ষকের শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করা উচিত। দেশকে এগিয়ে নিতে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে বেশি। #
এই বিভাগের আরো খবর
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
-
নারীদের সরকারি সুযোগ-সুবিধা, আইনি অধিকার, নির্যাতনের শিকার হলে করণীয় এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর আদালত’।বৃহস্পতিবার...
-
জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।বুধবার (০২...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!